মোনালিসা: জেনেভায় উন্মোচিত চিত্রকর্মটিই দ্য ভিঞ্চির!
বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার ‘মূল কপি’ ইতালির খ্যাতিমান শিল্পী লেওনার্দো দ্য ভিঞ্চিই এঁকেছিলেন বলে প্রমাণ মিলেছে। শিল্পকর্মটির কিছু অনুলিপি বিভিন্ন সময় মূল কপি বলে কেউ কেউ দাবি করার প্রেক্ষাপটে এ নিয়ে নানা বিভ্রান্তি দেখা দেয়।মোনালিসার মূল কপি হিসেবে পরিচিত চিত্রকর্মের ওপর নতুন পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে বিশেষজ্ঞরা এটি ভিঞ্চিই আঁকেন বলে নিশ্চিত হয়েছেন। ভিঞ্চি পঞ্চদশ শতকে বিখ্যাত এই চিত্রকর্ম আঁকেন।পরীক্ষাগুলোর একটি পরিচালনা করেন ‘বিমূর্ত জ্যামিতিক নকশা’র ওপর বিশেষজ্ঞ একজন ব্যক্তি। অপর পরীক্ষা চালায় জুরিখের সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি। গত বছরের সেপ্টেম্বরে সুইজারল্যান্ডের জেনেভায় ‘আইলওয়ার্থ মোনালিসা’ নামের ওই মূল চিত্রকর্ম উন্মুক্ত করার পর এসব পরীক্ষা চালানো হয়।ওই ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ফেল্ডম্যান বলেন, ‘পরীক্ষা-নিরীক্ষা করে আমরা যে ফলাফল পেয়েছি, তাতে আমার বিশ্বাস, যে কেউ ওই কপি যে ভিঞ্চি এঁকেছিলেন, সে ব্যাপারে প্রমাণ পাবেন।’প্যারিসের ল্যুভর জাদুঘরে তিন দশক ধরে রক্ষিত মোনালিসা চিত্রকর্মকে ভিঞ্চির আঁকা মোনালিসার একমাত্র প্রতিকৃতি বলে দীর্ঘদিন ধরে বিবেচনা করা হয়ে থাকে। সুইজারল্যান্ডেও এর একটি কপি সংরক্ষিত রয়েছে। এ ছাড়া এই চিত্রকর্মের আরও অনেক অনুলিপি বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে। গত বছর কিছু বিশেষজ্ঞ ল্যুভরের চিত্রকর্মটিকে মূল মোনালিসা চিত্রকর্ম হওয়ার দাবি নাকচ করে দেন।বিশেষজ্ঞদের ওই অবস্থানকে সমর্থন জানায় জুরিখভিত্তিক মোনালিসা ফাউন্ডেশন। ফেল্ডম্যান বলেন, জেনেভায় উন্মোচিত ‘আইলওয়ার্থ মোনালিসা’ চিত্রকর্মের তরুণীকে ল্যুভরে সংরক্ষিত চিত্রকর্মের তরুণীর চেয়ে অপেক্ষাকৃত কম বয়সী মনে হয়। পাদুয়াভিত্তিক শিল্প গবেষণা প্রতিষ্ঠান রুবিনো এ কথা বলে উপসংহার টেনেছে, আইলওয়ার্থ চিত্রকর্মের সঙ্গে লেওনার্দোর জ্যামিতিক নকশা মিলে যায়। অবশ্যই এটি তাঁর নিজের আঁকা।দ্য জুরিখ ইনস্টিটিউট বলেছে, ক্যানভাসটির কার্বন পরীক্ষায় দেখা যায়, এটি ১৪১০ থেকে ১৪৫৫ সালের মধ্যে আঁকা হয়েছে। এটি ষোড়শ শতকের শেষ সময়ের আঁকা নয়। টেলিগ্রাফ ও রয়টার্স।