মোবারক ও তাঁর স্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ আদালতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের রাজধানী কায়রোর একটি আদালত সে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তাঁর স্ত্রীর নাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার আদালত এ রায় দেন। আদালতের বিচারক মোহাম্মদ হাসান ওমর জানান, বিভিন্ন চত্বর, সড়ক, পাঠাগারসহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান থেকে হোসনি মোবারক ও তাঁর স্ত্রী সুজানের নাম মুছে ফেলা হবে।প্রায় তিন সপ্তাহের সরকারবিরোধী আন্দোলনের পর গত ১১ ফেব্রুয়ারি ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা মোবারক ক্ষমতাচ্যুত হন। এএফপি।