মোবারকের আটকাদেশ আরও ১৫ দিন বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের আটকাদেশ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। সরকারি কর্মকর্তারা গত শুক্রবার এ কথা জানিয়েছেন।সরকারবিরোধী বিক্ষোভে নৃশংস হামলা এবং দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১৩ এপ্রিল তাঁকে ১৫ দিনের জন্য আটক করা হয়। মিসরের সরকারি কৌঁসুলি আবদেল মেগুইদ মাহমুদ জানিয়েছেন, হোসনি মোবারককে ভালোভাবে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর আটকাদেশ আরও ১৫ দিন বাড়ানো হয়েছে। প্রথম দফা আটকাদেশের মেয়াদ শেষ হলে এ আদেশ কার্যকর হবে বলে তিনি জানান।গনবিক্ষোভের মুখে গত ফেব্রুয়ারিতে হোসনি মোবারক পদত্যাগ করতে বাধ্য হন। তাঁর বিরুদ্ধে ওই বিক্ষোভে হত্যাযজ্ঞ চালানোর নির্দেশ দেওয়ার এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। আল-জাজিরা অনলাইন।