মোবারকের পাঁজর ভেঙেছে, পানি জমেছে ফুসফুসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের পাঁজর ভেঙে গেছে। পানি জমেছে ফুসফুসে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসার জন্য মোবারককে কারাগার থেকে সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।মেনা জানায়, মোবারক সম্প্রতি কারাগারের গোসলখানায় পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। হাসপাতালে তাঁর চিকিৎসা করা হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে গত বৃহস্পতিবার তাঁকে সামরিক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন সরকারি অভিসংশক। চিকিৎসা শেষে তাঁকে কারাগারে ফিরিয়ে আনা হবে। হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানায়, এক্স-রে রিপোর্টে দেখা গেছে মোবারকের পাঁজরের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। ফুসফুসে পানি জমেছে।২০১১ সালের শুরুর দিকে তীব্র আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন মোবারক। তিনি যাবজ্জীবন সাজা ভোগ করছেন মোবারক।পতনের পর থেকে মোবারকের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। গত ১৯ জুন অচেতন হয়ে পড়ার পর তাঁকে প্রায় এক মাস হাসপাতালে কাটাতে হয়। সে সময় সাময়িক সময়ের জন্য তিনি কোমায়ও ছিলেন বলে হাসপাতাল সূত্র জানায়। এএফপি।