মোর নোবেল বক্তৃতা প্রত্যাখ্যান চীনের ভিন্নমতাবলম্বীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর নোবেল পুরস্কার পাওয়া চীনের সরকার-সমর্থক সাহিত্যিক মো ইয়ান নোবেল বক্তৃতা দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে গতকাল শনিবার এ বক্তৃতা ফলাও করে প্রচার করা হলেও ভিন্নমতাবলম্বীরা তাঁর বক্তৃতাকে তামাশা বলে উড়িয়ে দিয়েছেন। সরকার-সমর্থিত চায়না রাইটার্স অ্যাসোসিয়েশনের ভাইস-চেয়ারম্যান মো ইয়ান শুক্রবার সুইডেনের স্টকহোমে প্রথাগত ওই বক্তৃতা দেন। বক্তৃতায় তিনি তাঁর সমালোচকদের একহাত নেন। তিনি তাঁর সমালোচকদের বিরোধিতা না করে তাঁর লেখা বইগুলো পড়ার পরামর্শ দেন। আগামীকাল সোমবার মো নোবেল পুরস্কার গ্রহণ করবেন। ভিন্নমতাবলম্বী কবি ইয়ে দিউ বলেন, ‘তাঁকে যতদূর মূল্যায়ন করা যায়, তাতে সাহিত্যে তাঁর কিছু মেধা রয়েছে। তবে মানুষ হিসেবে তিনি সংকীর্ণতার ঊর্ধ্বে নন।’ এএফপি।