প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিরাপত্তার কারণে এবং চিকিৎসাসেবা অব্যাহত রাখার বিষয় বিবেচনা করে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে তাঁর ইসলামাবাদের খামারবাড়ি থেকে করাচি নিয়ে যাওয়া হচ্ছে। গতকাল শনিবারই তাঁকে করাচি স্থানান্তরের কথা রয়েছে। তিনি প্রায় এক সপ্তাহের বেশি সেখানে থাকবেন। সেখানে তাঁর পরিবারের সদস্য ও নিজ দল অল পাকিস্তান মুসলিম লিগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। ডন।