মোশাররফকে রাষ্ট্রদ্রোহের অভিযোগের জবাবের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অভিযোগের ব্যাপারে জবাব দিতে তাঁকে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এর ফলে সাবেক এই স্বৈরশাসক নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে দেশের রাজনীতিতে প্রভাব বিস্তারের যে চেষ্টা চালাচ্ছেন, তা বড়সড় ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে।গতকাল সোমবার মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাঁর বিচার চেয়ে আইনজীবীদের করা একটি আবেদনের ওপর রুদ্ধদ্বার শুনানি শেষে সুপ্রিম কোর্ট এ আদেশ দেন। বিচারপতি জওয়াদ এস খাজার নেতৃত্বে দুই সদস্যের বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।এর আগে এই বেঞ্চের সদস্য ছিলেন তিনজন। অন্যতম সদস্য প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী শুনানি গ্রহণে অপারগতা প্রকাশ করেন।জওয়াদ এস খাজা বলেন, ২০০৭ সালে মোশাররফের জারি করা জরুরি অবস্থাকে আদালত ইতিমধ্যে অসাংবিধানিক ঘোষণা করেছেন।মোশাররফের বিচার চেয়ে লাহোর হাইকোর্টের রাওয়ালপিন্ডি বেঞ্চের আইনজীবী সমিতির সভাপতি চৌধুরী তৌফিক আসিফসহ কয়েকজন আইনজীবী আবেদন করেছেন। পারভেজ মোশাররফ বরাবরই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। এএফপি।