মোশাররফকে হস্তান্তরের অনুরোধ করবে এফআইএ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফকে হস্তান্তরের জন্য যুক্তরাজ্যের কাছে অনুরোধ জানাবে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ)। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলার শুনানিতে হাজিরা দিতে মোশাররফ অস্বীকৃতি জানান। গত শনিবার দেশটির সন্ত্রাসবিরোধী আদালত মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। টাইমস অব ইন্ডিয়া।