মোশাররফের একটি আসনে মনোনয়নপত্র বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের আসন্ন সাধারণ নির্বাচনে একটি আসনে সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।করাচি, ইসলামাবাদ, চিত্রাল ও কাসুর—এই চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র দাখিল করেছেন মোশাররফ। এর মধ্যে কাসুরে (জাতীয় পরিষদের ১৩৯ নম্বর আসন) মোশাররফের প্রার্থিতার বিষয়ে স্থানীয় আইনজীবী জাভেদ কাসুরি আপত্তি তুলেছেন। তিনি দাবি করেন, সংবিধানের ৬২ ও ৬৩ ধারা অনুযায়ী ১১ মের সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার যোগ্য নন মোশাররফ।দ্য নেশন-এ প্রকাশিত খবরে জানানো হয়, সংশ্লিষ্ট আসনে আইনজীবী জাভেদ কাসুরিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোশাররফের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্র ও মনোনয়নপত্রে তাঁর স্বাক্ষরের মধ্যেঅমিলসহ ছয়টি অভিযোগ এনেছেন তিনি। ডন।