মোশাররফের জামিন শুনানি ও বিচার মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাল মসজিদ অভিযানে ধর্মীয় নেতা গাজী আবদুল রশিদ নিহত হওয়ার ঘটনায় করা মামলায় সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের জামিন আবেদনের শুনানি মুলতবি করা হয়েছে। একই সঙ্গে ওই মামলার বিচারও মুলতবি করেছেন আদালত। গতকাল শুক্রবার ইসলামাবাদের একটি আদালত এই আদেশ দেন।
ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও সেশন জজ আদালতের বিচারক ওয়াজিদ আলীর আদালতে মোশাররফের জামিনের আবেদন করা হয়। বিচারক আগামী সোমবার পর্যন্ত আবেদনের শুনানি মুলতবি করেন। একই আদালত এই মামলার বিচার কার্যক্রম ১০ নভেম্বর পর্যন্ত মুলতবি রাখার নির্দেশ দেন। ডন।