মোশাররফের দেশত্যাগে বাধা নেই: হাইকোর্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের দেশত্যাগের ওপর থাকা নিষেধাজ্ঞা বাতিলের আদেশ দিয়েছেন দেশটির সিন্ধু প্রদেশের হাইকোর্ট। এতে মোশাররফের দেশত্যাগে কার্যত আর কোনো বাধা নেই।
ডনের খবরে জানানো হয়, দেশত্যাগের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নিতে পারভেজ মোশাররফ আদালতে আবেদন জানিয়েছিলেন। আজ বৃহস্পতিবার আবেদনের শুনানি শেষে দুই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।
হাইকোর্টের আদেশে বলা হয়েছে, এ রায়ে কোনো পক্ষের আপত্তি থাকলে তারা আগামী ১৫ দিনের মধ্যে সুপ্রিম কোর্টে আপিল করতে পারবে। এই সময়সীমার মধ্যে পারভেজ মোশাররফ দেশের বাইরে যেতে পারবেন না।