মোশাররফের বিরুদ্ধে পরোয়ানা জারি করতে ইন্টারপোলকে অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে গতকাল রোববার অনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে অনুরোধ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের এ কথা বলেছেন।রেহমান মালিক বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় মোশাররফের বিরুদ্ধে পরোয়ানা জারি করতে আমরা ইন্টারপোলের কাছে একটি অনুরোধ পাঠিয়েছি।’২০০৭ সালের ডিসেম্বরে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি নির্বাচনী জনসভা শেষে ঘটনাস্থল ত্যাগ করার সময় আততায়ীদের গুলিতে বেনজির নিহত হন।পাকিস্তানে ফিরলেই গ্রেপ্তার করা হবে মর্মে সরকারের হুঁশিয়ারির পর মোশাররফ দেশে ফিরে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেন। ক্ষমতা ছাড়ার পর ২০০৮ সালের আগস্ট থেকে মোশাররফ স্বেচ্ছানির্বাসনে লন্ডন ও দুবাইয়ে বসবাস করছেন। এএফপি।