মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের শুনানি মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা পিটিশনের শুনানি ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন দেশটির শীর্ষ আদালত। অভিযোগের বিষয়ে জবাব প্রস্তুত করতে তাঁর আইনজীবীদের সময় দিতে গতকাল মঙ্গলবার এ পদক্ষেপ নেওয়া হয়েছে।মোশাররফ ১৯৯৯-২০০৮ মেয়াদে শাসনামলে দেশের সংবিধানের ক্ষতিসাধন করেছেন— এমন অভিযোগ এনে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার শুরুর আবেদন জানিয়ে পিটিশন দায়ের করেন আইনজীবীরা। মোশাররফ আগামী ১১ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি তাঁর চার বছরের স্বেচ্ছানির্বাসন কাটিয়ে দেশে ফেরেন। এএফপি।