মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের বিচার চেয়ে পিটিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে দেশটির সুপ্রিম কোর্টে গতকাল শনিবার আরেকটি পিটিশন দায়ের করা হয়েছে। সাবেক এই প্রেসিডেন্টর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে বিচার শুরু করতে এটা ছিল দ্বিতীয় পিটিশন। পাকিস্তানের বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল হাকিম খান পিটিশনটি দায়ের করেন। এতে বলা হয়েছে, মোশাররফ অবৈধভাবে সুপ্রিম কোর্টের বিচারকদের গৃহবন্দী করে রেখেছিলেন। প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীকে ২০০৭ সালের ৯ মার্চ অপসারণ করার মাধ্যমে মোশাররফ জোরপূর্বক তাঁর কর্তৃত্ব আরোপ করেছিলেন।নির্বাচনে প্রার্থিতার বিরুদ্ধে আপত্তি: এদিকে আসন্ন সাধারণ নির্বাচনে পারভেজ মোশাররফের প্রার্থিতার বিরুদ্ধে করাচিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আপত্তি দাখিল করেছেন শহরের সাবেক নাজিম নিয়ামতুল্লাহ খান। গতকাল শনিবার এই আপত্তি দাখিল করা হয়। ডন।