মোশাররফের বিশ্বাসঘাতকতা মামলার আবেদনের নিষ্পত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল বুধবার দেশটির সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতা’ মামলার বিষয়ে করা আবেদনের নিষ্পত্তি করেছেন। পাশাপাশি সরকারকে আদালতে উপস্থাপিত তাদের দাপ্তরিক বিবৃতির আলোকে এ বিষয়ে কাজ চালিয়ে যেতে নির্দেশনা দিয়েছেন।সরকার আদালতে যে বিবৃতি উপস্থাপন করেছিল, তাতে বলা হয়েছে যে সরকার রাজনৈতিক শক্তিগুলোকে আস্থায় নেওয়ার পর আইনি বিধিবিধান মেনে মোশাররফের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার মামলা দায়ের করবে।গতকাল আবেদনের ওপর শুনানি শুরু হলে অ্যাটর্নি জেনারেল মুনির এ মালিক আদালতকে বলেন, সংবিধানের ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় মোশাররফের বিরুদ্ধে তদন্ত করার বিষয়ে আদালত এর আগে যে নির্দেশনা দিয়েছেন, সেই মোতাবেক সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটি অবসরপ্রাপ্ত জেনারেলের রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তদন্ত করবে। পরে সুপ্রিম কোর্টের বেঞ্চ ওই আবেদনের নিষ্পত্তি করেন এবং সরকারের চলমান তদন্ত এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন। ডন।