মোশাররফের রিমান্ড আরও ১৪ দিন বাড়ল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বোচ্চ আদালতের ৬০ জন বিচারপতিকে গৃহবন্দী করা সংক্রান্ত মামলায় পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের বিচার বিভাগীয় রিমান্ড ১৪ দিন বাড়ানো হয়েছে।
গতকাল শনিবার ইসলামাবাদের সন্ত্রাস দমনবিষয়ক বিশেষ আদালত (এটিসি) রিমান্ডের মেয়াদ বাড়ানোর এ আদেশ দেন। এদিকে সবাইকে অবাক করে দিয়ে মোশাররফের আইনজীবী ইলিয়াস সিদ্দিকি আদালতকে জানান, মামলার বাদী আইনজীবী চৌধুরী মোহাম্মদ আসলাম ঘুম্মান অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে তিনি আদালতকে লিখিত নোটিশ দেননি। ডন।