মোসাদ প্রধান দেগান হচ্ছেন ‘ইসরায়েলের সুপারম্যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধান মেয়ার দেগানকে ‘ইসরাইলের সুপারম্যান’ হিসেবে আখ্যায়িত করেছে মিশরের একটি সংবাদ-পত্র। ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করার জন্য পত্রিকাটি দেগানকে এই উপাধি দেয়। গত সপ্তাহে ইরানের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানীর গুপ্ত হত্যার পেছনে মোসাদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে। আল-আহরাম নামে পত্রিকায় প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে, ইরানিরা নিশ্চিত যে মঙ্গলবার তেহরানে পরমাণু বিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মাদির গুপ্ত হত্যার পেছনে দেগানের হাত রয়েছে। পিটিআই।