ম্যাকাফিকে ‘না’ গুয়াতেমালার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রিয় অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার ম্যাকাফির প্রতিষ্ঠাতা জন ম্যাকাফিকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে গুয়াতেমালা সরকার। তবে কেন তাঁকে আশ্রয় দেওয়া হবে না, এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দেয়নি দেশটির কর্তৃপক্ষ।অনুপ্রবেশের অভিযোগে গত বুধবার ম্যাকাফিকে গ্রেপ্তার করে গুয়াতেমালা পুলিশ। তাঁর বিরুদ্ধে এক প্রতিবেশীকে হত্যার অভিযোগ রয়েছে। জানা গেছে, মার্কিন নাগরিক গ্রেগরি ফাউলকে খুনের ঘটনায় মধ্য আমেরিকার দেশ বেলিজের পুলিশ ম্যাকাফিকে সন্দেহ করছে। তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন ম্যাকাফি। পুলিশের ধারণা, ম্যাকাফির প্রতিবেশী গ্রেগরি ফাউলের সঙ্গে নানা বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। এতেই ক্ষিপ্ত হয়ে তাঁকে গুলি করে হত্যা করেন ম্যাকাফি। এ ব্যাপারে পুলিশ ম্যাকাফিকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। কিন্তু তিনি গ্রেপ্তারের ভয়ে গুয়াতেমালায় পালিয়ে যান। তবে তাঁর বিরুদ্ধে কোনো আন্তর্জাতিক পরোয়ানা নেই। ধারণা করা হচ্ছে, তাঁকে এখন বেলিজ সরকারের কাছে হস্তান্তর করা হবে। বিবিসি।