ম্যাজেট ওয়াইল্ড রিজার্ভে এখন প্রাণীর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় শিকারিদের দাপটে সব প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন সেখানে আড়াই হাজারেরও বেশি প্রাণীর পদচারণায় মুখর। বলা হচ্ছে দক্ষিণ-পূর্ব আফ্রিকার দেশ মালাবির একটি সংরক্ষণকেন্দ্রের কথা। ম্যাজেট ওয়াইল্ড রিজার্ভ নামে ওই সংরক্ষকেন্দ্রে কৃষ্ণসার হরিণ, হাতি, চিতা, সিংহ প্রভৃতি প্রাণীর নতুন বংশবিস্তার ঘটানো হয়েছে।মালাবির প্রধান নদী শায়ারের কাছে বিস্তৃত ম্যাজেট ওয়াইল্ড রিজার্ভে দক্ষিণ আফ্রিকার বেসরকারি সংগঠন আফ্রিকান পার্কস নেটওয়ার্কের উদ্যোগে সেখানে নতুন প্রাণী আনার পাশাপাশি প্রাণীদের নতুন বংশবিস্তার করা হয়েছে। সংগঠনটি মাত্র আট বছরে সেখানে আড়াই হাজারেরও বেশি প্রাণীর বংশবিস্তার ঘটিয়েছে।১৯৫৫ সালে এর যাত্রা শুরু হয়। তবে ধীরে ধীরে শিকারিরা সেখানকার প্রায় সব প্রাণীই শিকার করে ফেলে। ২০০৩ সালে আফ্রিকান পার্কস মালাবি সরকারের সঙ্গে ২৫ বছরের চুক্তির আওতায় ওই ম্যাজেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব বুঝে নেয়। এএফপি।