ম্যাডোনার পতন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পপসংগীত জগতের সম্মানজনক পুরস্কার ব্রিট অ্যাওয়ার্ড ২০১৫-তে বিপত্তিতে পড়লেন খ্যাতিমান মার্কিন পপতারকা ম্যাডোনা। সংগীত পরিবেশনের একপর্যায়ে মঞ্চ থেকে পড়েই যান তিনি। খবর বিবিসির।
সহশিল্পীদের নিয়ে ঠিকঠাকমতোই মঞ্চে উঠে ম্যাডোনা গাইছিলেন ‘লিভিং ফর লাভ’ গানটি। তাঁর পরনে ছিল বিশেষ পোশাক। পরিবেশনার অংশ হিসেবে তাঁর গলায় বাঁধা পাতলা লম্বা কাপড় টেনে খুলে ফেলার কথা ছিল একজন সহশিল্পীর। তিনি সেটাই করতে যাচ্ছিলেন। কিন্তু বাঁধনটি শক্ত হওয়ায় সহশিল্পীর টানে ম্যাডোনা নিজেই মঞ্চ থেকে পড়ে যান। যদিও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
ব্যাপারটা সামলে নিয়ে আবারও মঞ্চে উঠেছিলেন ম্যাডোনা। গানটি শেষও করেছেন তিনি। অনুষ্ঠান শেষে ছবি ও ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইনস্ট্যাগ্রামে ম্যাডোনা লিখেছেন, ‘আমি ভালো আছি। বাঁধনটা বেশ শক্ত ছিল।’