ম্যাডোনার বিরুদ্ধে মামলা করছে ফ্রান্সের ন্যাশনাল ফ্রন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সংগীতশিল্পী ম্যাডোনার বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে ফ্রান্সের কট্টর ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট। প্যারিসে কনসার্টে ম্যাডোনার মুখে পার্টির প্রেসিডেন্ট ম্যারিন লি পেনের স্বস্তিকা আঁকা এবং হিটলারের সঙ্গে তুলনার অভিযোগ এনে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।ন্যাশনাল ফ্রন্টের ভাইস প্রেসিডেন্ট ফ্লোরিয়ান ফিলিপ্পত বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ তুলনা পার্টি বরদাস্ত করবে না। নো বডি নোজ মি গানের ভিডিওচিত্রের একটি অংশে ম্যাডোনার মুখে লি পেন এবং অন্য অংশে অ্যাডলফ হিটলারের স্বস্তিকা দেখা যায়। গত শনিবার প্যারিসের উপকণ্ঠে স্টাড ডি ফ্রান্সে সংগীত পরিবেশন করেন ম্যাডোনা।যদিও ওই ভিডিওচিত্র ম্যাডোনার প্যারিস কনসার্টের আগেই প্রকাশ পায়। লি পেন তখন থেকেই মামলার হুঁশিয়ারি দিয়ে আসছিলেন। ভাইস প্রেসিডেন্ট ফিলিপ্পত বলেন, লোকজন যাতে তাঁকে নিয়ে কথা বলাবলি করে, এ উদ্দেশ্যেই ম্যাডোনা উসকানি-মূলক আচরণ করেছেন। শুধু ম্যারিন লি পেনের নয়, সমর্থক ও ন্যাশনাল ফ্রন্টের লাখো ভোটারের সুনাম রক্ষায় চলতি সপ্তাহেই মামলা করা হবে। ম্যাডোনা আগামী ২১ আগস্ট আবারও ফ্রান্সে কনসার্ট করবেন। বিবিসি।