ম্যানিংকে নির্যাতনের কথা অস্বীকার কারারক্ষীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকিলিকসের কাছে সরকারি গোপন নথি ফাঁস করার অভিযোগে গ্রেপ্তার মার্কিন সেনাসদস্য ব্র্যাডলি ম্যানিংয়ের সাবেক দুই কারারক্ষী তাঁকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন। কারাগারে ম্যানিংকে হঠাৎ করে কান্নায় ভেঙে পড়তে দেখেছেন বলেও তাঁরা জানিয়েছেন।ম্যানিং যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক তারবার্তা এবং আফগানিস্তান ও ইরাক যুদ্ধের নথিপত্র ওয়েবসাইট উইকিলিকসকে সরবরাহ করেছেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে তাঁর বিরুদ্ধে বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে ফোর্ট মিডে সামরিক ঘাটিতে বিচার চলছে। দোষী সাব্যস্ত হলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হতে পারে।ম্যানিংয়ের আইনজীবীরা আদালতে যুক্তি দেখিয়েছিলেন, এই মামলা খারিজ করে দেওয়া উচিত। কেননা, কারাগারে থাকা অবস্থায় ম্যানিংয়ের ওপর বিধিবহির্ভূতভাবে নির্যাতন চালানো হয়েছে। তবে বিচার কার্যক্রমের পঞ্চম দিনে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা দাবি করেন, সামরিক বাহিনী ম্যানিংয়ের সঙ্গে যথাযোগ্য আচরণ করেছে। তাঁরা টেলিফোনের মাধ্যমে ম্যানিংয়ের সাবেক দুই কারারক্ষী জোসুয়া ট্যাংকারসলি ও জোনাথন ক্লাইনের কাছ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। এএফপি।