ম্যান্ডেলা নিয়ে ৭ মজার তথ্য
নামের প্রতি সুবিচার: জন্মের পর ম্যান্ডেলার নাম রাখা হয় রোলিহলাহলা, খোসা ভাষায় যার অর্থ গাছের ডালপালা টানা কিংবা সমস্যা সৃষ্টিকারী। কিন্তু প্রথম স্কুলে ভর্তি করার পর এক শিক্ষিকা তাঁর নাম রাখেন নেলসন। ব্রিটিশ খ্যাতিমান নৌ-সেনাপতির নাম কেন তাঁর মাথায় এসেছিল, তা স্পষ্ট নয়। তবে ম্যান্ডেলার খ্যাতি নিঃসন্দেহে রণনায়ক নেলসনকেও বহুগুণে ছাড়িয়ে গেছে।
চলচ্চিত্রে অভিনয়: মার্কিন চলচ্চিত্র পরিচালক স্পাইক লির ম্যালকম এক্স চলচ্চিত্রে অভিনয় করেছিলেন ম্যান্ডেলা। এতে অল্প কিছুক্ষণের জন্য একজন শিক্ষকের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেখানে স্কুলশিক্ষার্থীদের সামনে ম্যালকম এক্সের ভাষণ থেকে পড়ার কথা ছিল। কিন্তু ‘প্রয়োজনে যেকোনো উপায়ে’ কথাটি পড়তে রাজি হননি ম্যান্ডেলা।
কাঠঠোকরার নামকরণ: গত বছর একদল বিজ্ঞানী ম্যান্ডেলার নামে প্রাগৈতিহাসিক একটি কাঠঠোকরার নামকরণ করেন।
ছদ্মবেশ ধারণে পটু: আন্দোলনের সময় পুলিশের চোখ এড়াতে ছদ্মবেশ ধারণ করতেন ম্যান্ডেলা। এ কাজে অসম্ভব পটু ছিলেন তিনি।
বক্সার: বক্সিংয়ের প্রতি ম্যান্ডেলার আগ্রহ ছিল। তিনি এই খেলার সহিংসতার দিকটি পছন্দ না করলেও এর ‘বিজ্ঞানের’ বিষয়ে তাঁর কৌতূহল ছিল।
প্রিয় খাবার: বিস্ময়কর হলেও সত্য, ম্যান্ডেলার সবচেয়ে প্রিয় খাবার ছিল গৃহপালিত পশুর ভুঁড়ি।
কবিতা থেকে প্রেরণা: কারাভোগের সময় ম্যান্ডেলা উইলিয়াম আর্নেস্ট হেনলির ‘ইনভিক্টাস’ কবিতাটি বন্দীদের পড়ে শোনাতেন। এর বিষয়বস্তু ছিল, কখনো হার না মানা। সিএনএন।
ছবি:নেলসন ম্যান্ডেলা—এ পোর্ট্রেট ইন ওয়ার্ডস অ্যান্ড পিকচারস থেকে। অঙ্কুর প্রকাশনীর সৌজন্যে