ম্যান্ডেলা ফুসফুসের সংক্রমণে আক্রান্ত
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলাকে ফুসফুস সংক্রমণের চিকিৎসা দেওয়া হয়েছে। এ খবর দেশটির প্রেসিডেন্টের কার্যালয় নিশ্চিত করেছে।শান্তিতে নোবেল জয়ী ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ৯৪ বছর বয়স্ক ম্যান্ডেলার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গত শনিবার তাঁকে প্রিটোরিয়ার একটি সামরিক হাসপাতালে নেওয়া হয়। প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মাহারাজ বলেন, ম্যান্ডেলা আবারও ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তাঁর চিকিৎসা চলছে। এর আগে ২০১১ সালে ফুসফুসের সংক্রমণের কারণে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছিল।দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় নেতা ম্যান্ডেলাকে হাসপাতালে নেওয়ার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে তাঁর সুস্থতা কামনা করা হয়। এ বছরই ফেব্রুয়ারিতে পেটের ব্যথার কারণে ম্যান্ডেলাকে আরও একবার হাসপাতালে নেওয়া হয়েছিল।ম্যান্ডেলা বর্ণবাদী শ্বেতাঙ্গ শাসনামলে ২৭ বছর কারাবন্দী ছিলেন। ১৯৯৪ সালে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। বিবিসি।