প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জননেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে গতকাল শুক্রবার থেকে ভারতজুড়ে পালন করা হচ্ছে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক। এরই মধ্যে আজ শনিবার বিকেলে কলকাতার কেন্দ্রস্থল ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে বামফ্রন্টের উদ্যোগে ম্যান্ডেলা স্মরণে এক শোক মিছিল বের হয়। মিছিলকারীদের হাতে ‘নেলসন ম্যান্ডেলা অমর রহে’ সংবলিত নানা পোস্টার-প্লাকার্ড-ব্যানার ছিল।
মিছিলে ছিলেন বামফ্রন্টের নেতা রবীন দেব, মহম্মদ সেলিম, অসীম দাসগুপ্ত, মনোজ ভট্টাচার্য প্রমুখ। মিছিল শেষ হয় কলেজ স্কয়ারে।