ম্যান্ডেলা হাসপাতালে ভর্তি, উদ্বেগের কিছু নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার নেতা সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করাই এর উদ্দেশ্য এবং এ নিয়ে ‘উদ্বেগের কিছু নেই’।প্রেসিডেন্ট জ্যাকব জুমার দপ্তরের কর্মকর্তারা বলেন, বয়সের কারণে ম্যান্ডেলাকে মাঝেমধ্যে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জুমা বলেন, ‘আমরা মাদিবার (ম্যান্ডেলা) জন্য শুভকামনা করছি।’কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের অবিসংবাদিত নেতা ম্যান্ডেলাকে রাজধানী প্রিটোরিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।ম্যান্ডেলার বয়স এখন ৯৪। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে সামাজিক কার্যক্রম থেকে বিদায় নেওয়ার পর থেকে তিনি খুব কমই প্রকাশ্যে এসেছেন। এর আগে ২০১১ সালের জানুয়ারিতে বুকে গুরুতর সংক্রমণের জন্য ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিবিসি।