ম্যান্ডেলাকে লেখা আলীর চিঠি নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলাকে লেখা প্রয়াত খ্যাতনামা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর একটি চিঠি নিলামে ৭২০০ পাউন্ডে বিক্রি হয়েছে। যুক্তরাজ্যের উইল্টশায়ারে নিলামে তোলা চিঠিটি একজন মার্কিন নাগরিক কিনে নেন।
১৯৯৩ সালের ১০ এপ্রিল দক্ষিণ আফ্রিকার অন্যতম বর্ণবাদবিরোধী নেতা ও ম্যান্ডেলার ঘনিষ্ঠ সহযোদ্ধা ক্রিস হানি আততায়ীর গুলিতে নিহত হন। মোহাম্মদ আলী এর দুদিন পরই দক্ষিণ আফ্রিকা সফরে যান। ডারবানের একটি হোটেলে অবস্থানকালে ১৩ এপ্রিল তিনি ম্যান্ডেলাকে সমবেদনা জানিয়ে একটি চিঠি দেন। টাইপ করা চিঠির শেষে মোহাম্মদ আলী স্বাক্ষর করেছিলেন।