ম্যান্ডেলাকে স্মরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা ও দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার স্মরণে লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে একটি স্মৃতিফলক স্থাপন করা হবে। গতকাল সোমবার রাজকীয় চার্চটিতে প্রয়াত এই নেতার স্মরণে আয়োজিত অনুষ্ঠানের আগে স্মৃতিফলক স্থাপনের ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলার জীবন ও কর্মের ওপর আলোচনা হয়। এতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, দক্ষিণ আফ্রিকার ডেপুটি-প্রেসিডেন্ট গালেমা মতলান্থেও যোগ দেন। স্মরণ সভায় বক্তব্য দেন শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার সাবেক আর্চবিশপ ডেসমন্ড টুটু। এএফপি।