ম্যান্ডেলার অবস্থা সামান্য উন্নতির দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সর্বজনশ্রদ্ধেয় নেতা নেলসন ম্যান্ডেলার অবস্থা এখনো সংকটাপন্ন হলেও সামান্য উন্নতির দিকে। গতকাল রোববার দেশটির প্রেসিডেন্টের দপ্তর থেকে এ কথা জানানো হয়েছে। তবে ম্যান্ডেলার শরীরে একটি অস্ত্রোপচারের খবরের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
মার্কিন টিভি চ্যানেল সিবিএসে শুক্রবার প্রচারিত এক খবরে বলা হয়, ম্যান্ডেলার শরীরে একটি অস্ত্রোপচার করে একটি ডায়ালাইসিস টিউবের ব্লক ছাড়ানো হয়েছে। কিন্তু বিষয়টি নিশ্চিত করেননি প্রেসিডেন্টের মুখপাত্র ম্যাক মহারাজ। তিনি বলেন, ম্যান্ডেলার অবস্থা সংকটাপন্ন এবং স্থিতিশীল, তবে সামান্য উন্নতি দেখা যাচ্ছে। সিবিএস গত সপ্তাহে ম্যান্ডেলার শারীরিক অবস্থা নিয়ে দুুবার আতঙ্ক সৃষ্টির কথাও বলেছে। একটি হচ্ছে তাঁর শরীর ওষুধে সাড়া দিচ্ছিল না। আরেকবার লাইফ সাপোর্ট যন্ত্র দেখাচ্ছিল অবস্থা খুব খারাপ। তবে ম্যাক মহারাজ বলেন, তিনি এ রকম কোনো ঘটনা জানেন না। এএফপি।