ম্যান্ডেলার অবস্থা ‘উন্নতির দিকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার অবস্থা উন্নতির দিকে বলে দক্ষিণ আফ্রিকার সরকার গতকাল বুধবার এক বিবৃতিতে জানিয়েছে। ফুসফুসে সংক্রমণের চিকিৎসা দেওয়ার পর তাঁর বর্তমান অবস্থায় সন্তোষ প্রকাশ করেছেন চিকৎসকেরা।বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে তাঁর চিকিৎসকেরা জানিয়েছেন। সেই সঙ্গে সাবেক এই কৃষ্ণাঙ্গ নেতার চিকিৎসায় সন্তোষও প্রকাশ করেছেন তাঁরা।৯৪ বছর বয়স্ক ম্যান্ডেলা ফুসফুসের সংক্রমণে গতকাল পঞ্চম দিনের মতো হাসপাতালে কাটান। রাজধানী প্রিটোরিয়ার একটি সামরিক হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এএফপি।