ম্যান্ডেলার কারামুক্তির বার্ষিকী উপলক্ষে নৈশভোজের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণকায় প্রেসিডেন্ট বর্ণবাদবিরোধীঅবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা তাঁর কারামুক্তির ২০তম বার্ষিকী উপলক্ষে গত বুধবার বিশেষ এক নৈশভোজের আয়োজন করেছিলেন। ওই ভোজে তিনি সাবেক কারারক্ষীদেরও একজনকে আমন্ত্রণ করেছিলেন। শান্তিতে নোবেল পুরস্কারজয়ী ম্যান্ডেলা শ্বেতাঙ্গ সংখ্যালঘু বর্ণবাদী শাসনকালে ২৭ বছর কারাগারে কাটিয়েছেন। ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি তাঁর কারামুক্তির মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। এ উপলক্ষে সেদিন বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।ম্যান্ডেলার কারাবাসের সময় ক্রিস্টো ব্র্যান্ড ছিলেন রোবেন দ্বীপের কারাগারের একজন রক্ষী (ওয়ার্ডার)। তখন দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। ম্যান্ডেলা তাঁর স্মৃতিকথায় লিখেছেন, তাঁর এই বন্ধুত্ব এমনকি যারা তাঁকে কারাগারের চারদেয়ালের ভেতরে পাঠিয়েছিল, তাদের প্রতিও মানবতাবোধের বিশ্বাস নতুন করে গড়ে ওঠে।গত বুধবার রাতে ম্যান্ডেলার বাড়িতে আয়োজিত ওই নৈশভোজে তাঁর সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা, মেয়ে জিন্দজি এবং বর্ণবাদবিরোধী প্রথম সারির আন্দোলনকর্মীদের সঙ্গে ব্র্যান্ডও উপস্থিত ছিলেন।ব্র্যান্ড অনুষ্ঠানে ম্যান্ডেলার কাছে জানতে চান, তিনি যৌবনের মতোই এখনো বক্সিং চর্চা অব্যাহত রেখেছেন কি না। এই প্রশ্নে ৯১ বছর বয়সী ম্যান্ডেলা বলেন, ‘তা মোটেও সহজ নয়, তবে আমি এখনো মাঝেমধ্যে তা করি। আমি এটাও বোধ করি যে আমি বুড়িয়ে যাচ্ছি। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। কিন্তু এর জন্য আমি মোটেও উদ্বিগ্ন নই।’ ওই ভোজ উত্সব নিয়ে ‘কনভারসেশন অ্যাবাউট দ্যাট ডে’ (সেদিনের কথামালা) শীর্ষক একটি তথ্যচিত্রের ভিডিওচিত্র ধারণ করেন জিন্দজি ম্যান্ডেলা। এএফপি।