ম্যান্ডেলার জন্য প্রার্থনার আহ্বান জানালেন জুমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার জন্য প্রার্থনা অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। বছর শেষ ও ইংরেজি নববর্ষ উপলক্ষে গতকাল সোমবার এক বার্তায় ম্যান্ডেলার পুরোপুরি সুস্থতা কামনায় প্রার্থনা করার আহ্বান জানান তিনি।প্রেসিডেন্ট জুমা বলেন, ‘আমাদের সব সময় ম্যান্ডেলা পরিবারের কথা স্মরণ রাখা এবং তাতা (পিতা) পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাঁর জন্য প্রার্থনা করা উচিত।’ তবে জুমা তাঁর বার্তায় ৯৪ বছর বয়সী ম্যান্ডেলার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। বক্সিং ডে অর্থাৎ ২৬ ডিসেম্বর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়।ফুসফুসের সংক্রমণ ও পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রোপচারের কারণে প্রায় তিন সপ্তাহ রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ম্যান্ডেলা।গত সোমবার প্রেসিডেন্ট জুমার মুখপাত্র ম্যাক মহারাজ জানান, দেশের বর্ণাবাদবিরোধী আন্দোলনের বীরের শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য নেই।বার্তায় জুমা স্বীকার করেন, ২০১২ সালে খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী লড়াই শেষ হওয়ার পর ১৮ বছর পেরিয়ে গেলেও সহিংসতা এবং ব্যাপক আয়বৈষম্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এএফপি।