ম্যান্ডেলার জীবন নিয়ে টিভিতে ধারাবাহিক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার জীবনের ওপর ছয় পর্বের একটি ধারাবাহিক নির্মাণ করা হবে। এতে ম্যান্ডেলার নাতি কুয়েকু ম্যান্ডেলাও প্রযোজক হিসেবে আছেন।মাদিবা নামে ওই ধারাবাহিকটির নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে তিন কোটি ডলার। ‘মাদিবা’ ম্যান্ডেলার গোত্রনাম। ধারাবাহিকটিতে ম্যান্ডেলার সঙ্গে তাঁর মায়ের সম্পর্ক, তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড, কারাবরণ, রাজনৈতিক নেতা হিসেবে উত্থান ও দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়া ইত্যাদি ঘটনা তুলে ধরা হবে। ধারাবাহিকটি নির্মাণ করছে যুক্তরাজ্যের লেফট ব্যাংক পিকচার, কানাডার ব্লু আইস ফিল্মস ও দক্ষিণ আফ্রিকার আউট অব আফ্রিকা এন্টারটেইনমেন্ট। আউট অব আফ্রিকার প্রযোজক ল্যান্স স্যামুয়েল জানান, ম্যান্ডেলার ভূমিকায় কে থাকছেন, তা কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। এএফপি, বিবিসি।