ম্যান্ডেলার দল বলে সমর্থন অটুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকায় সদ্যসমাপ্ত নির্বাচনে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) ৬২ দশমিক ২ শতাংশ ভোট পেয়েছে৷ এর ফলে টানা পঞ্চমবার সহজে সরকার গঠন করতে যাচ্ছে দলটি৷
১৯৯৪ সালে বর্ণবাদী যুগের অবসানের পর দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচনেও এএনসি প্রায় একই হারে (৬২ দশমিক ৭) ভোট পেয়েছিল৷ এবার এএনসির প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক অ্যালায়েন্স (ডিএ) পেয়েছে ২২ শতাংশ ভোট৷
বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার দল এএনসি এবার জয়ী হলেও প্রথমবারের তুলনায় বর্তমান পরিস্থিতি অনেক ভিন্ন৷ ১৯৯৪ সালে দলটি একটি স্বাধীনতা আন্দোলনের েপ্ররণা নিয়ে দক্ষিণ আফ্রিকার মানুষের সমর্থন পেয়েছিল৷ কিন্তু এখন দলের নেতৃত্বের বিরুদ্ধে রয়েছে দুর্নীতির নানা অভিযোগ৷ তাছাড়া আয়ে বৈষম্য ও হতাশাসহ বিভিন্ন কারণে জনমনে অসন্তোষের কারণে দলটিকে এখন সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে বিবেচনা করার সুযোগ কমে এসেছে৷ কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে এএনসি বড় ব্যবধানে এগিয়ে থাকায় দলটির নেতৃত্বে দেশটির রাজনীতি একধরনের যান্ত্রিক রূপ নিয়েছে৷ তবু প্রয়াত ম্যান্ডেলার দল হওয়ার কারণেই সম্ভবত এখনো দলটির প্রতি এত বিপুল সমর্থন অটুট রয়েছে৷ নিউইয়র্ক টাইমস৷