ম্যান্ডেলার পিত্তথলির পাথর অপসারণে সফলঅস্ত্রোপচার
বর্ণবাদবিরোধী আন্দোলনের নন্দিত নেতা ও দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার পিত্তথলির পাথর অপসারণে গতকাল শনিবার অস্ত্রোপচার করা হয়েছে।দক্ষিণ আফ্রিকা সরকার এক বিবৃতিতে জানায়, ম্যান্ডেলার অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।বিবৃতিতে বলা হয়, ম্যান্ডেলার স্বাস্থ্য পরীক্ষার পর পিত্তথলিতে পাথরের উপস্থিতি ধরা পড়ে। এর পরই দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা তাঁর দেহে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।ফুসফুস সংক্রমণে আক্রান্ত ম্যান্ডেলাকে এক সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন কি না, সে ব্যাপারে ম্যাক মহারাজ কিছু জানাতে পারেননি। এ ছাড়া সামরিক হাসপাতাল থেকে ম্যান্ডেলাকে কখন বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল, তাও স্পষ্ট নয়।নোবেল শান্তি পুরস্কারজয়ী ৯৪ বছর বয়সী ম্যান্ডেলাকে কুনু গ্রামের বাড়ি থেকে ৮ ডিসেম্বর প্রিটোরিয়ায় নেওয়া হয়। কারাগারে দীর্ঘ বন্দিজীবনে তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন। তখন থেকেই তাঁর ফুসফুসে সমস্যা দেখা দেয়। ২০১১ সালের জানুয়ারিতে শ্বাস-প্রশ্বাসে জটিলতা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই সময় তিনি দুই রাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এএফপি।