ম্যান্ডেলার পোর্ট্রেট রেকর্ড দামে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার একটি পোর্ট্রেট রেকর্ড দামে নিলামে বিক্রি হয়েছে। দক্ষিণ আফ্রিকার মুদ্রায় পোর্ট্রেটটির দাম উঠেছে ৩৭ লাখ র‌্যান্ড। দক্ষিণ আফ্রিকায় জীবিত কোনো চিত্রশিল্পীর শিল্পকর্ম ওই দেশে নিলামে এবারই প্রথম এত চড়া দামে বিক্রি হলো। সিটি প্রেস-এর এক খবরে বলা হয়, স্থানীয় কোনো চিত্রশিল্পীর আঁকা কোনো শিল্পকর্ম এর আগে এত বেশি দামে বিক্রি হয়নি। ম্যান্ডেলার এই পোর্ট্রেট রেকর্ড গড়ল। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) পার্টির তহবিল সংগ্রহের জন্য চ্যারিটি বিগিনস অ্যাট হোম এই নিলামের আয়োজন করে। ধনকুবের এক খনিমালিকের পক্ষে খনিমন্ত্রী সুসান শাবাঙ্গু শিল্পকর্মটি কিনে নেন।পত্রিকাটির খবরে বলা হয়, উইলিয়াম কেনট্রিজ এই পোট্রেট আঁকেন। ২০১১ সালে জোহানেসবার্গে তাঁর আঁকা ‘দ্য ফিল্ম’ নামের একটি চিত্রকর্ম ২২ লাখ র‌্যান্ডে বিক্রি হয়। তাঁর আঁকা অন্য একটি চিত্রকর্ম দুই বছর আগে নিউইয়র্কে ৫০ লাখ র‌্যান্ডে বিক্রি হয়। টাইমস লাইভ।