ম্যান্ডেলার শারীরিক অবস্থা গুরুতর, তবে স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় মেডি-ক্লিনিক হার্ট হসপিটালের সামনে আজ শনিবার নেলসন ম্যান্ডেলার সমর্থকদের ভিড়। ছবি: রয়টার্স
দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় মেডি-ক্লিনিক হার্ট হসপিটালের সামনে আজ শনিবার নেলসন ম্যান্ডেলার সমর্থকদের ভিড়। ছবি: রয়টার্স

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা ‘গুরুতর, তবে স্থিতিশীল’। দেশটির বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা আজ শনিবার বলেছেন, তিনি আশা করছেন ৯৪ বছর বয়সী বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ম্যান্ডেলা দ্রুত আরোগ্য লাভ করবেন। রয়টার্স জানায়, এক টিভি সংবাদ সম্মেলনে জুমা বলেন, ‘আমরা আশা করছি তিনি শিগগির হাসপাতাল ছাড়বেন।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এখন দক্ষিণ আফ্রিকা সফর করছেন। ওই সংবাদ সম্মেলনে জুমা ও ওবামা দুজনই উপস্থিত ছিলেন। ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে ম্যান্ডেলা তিন সপ্তাহ ধরে প্রিটোরিয়ার মেডি-ক্লিনিক হার্ট হসপিটালের চিকিত্সা নিচ্ছেন।