ম্যান্ডেলার স্বাস্থ্যের উন্নতি 'অব্যাহত'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বনন্দিত নেতা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার ‘উন্নতি অব্যাহত’ রয়েছে। দেশটির সরকার গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ৯৫ বছর বয়সী ম্যান্ডেলার অবস্থা স্থিতিশীল হলেও এখনো সংকটাপন্ন। এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা জনগণকে বর্ণবাদবিরোধী আন্দোলনের প্রতীকে পরিণত এ নেতার জন্য প্রার্থনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে প্রেসিডেন্ট জুমা ম্যান্ডেলার নামের একটি তহবিলের উদ্যোগে শিশু হাসপাতাল প্রতিষ্ঠার প্রকল্পে সহায়তা করতে ব্যবসায়ী সম্প্রদায়কে এগিয়ে আসার অনুরোধ করেন। জুমা বলেন, ‘মাদিবা (ম্যান্ডেলার গোষ্ঠীগত নাম) শিশুদের ভালোবাসেন এবং তাদের সর্বোত্তম কল্যাণ কামনা করেন। আমরা যেন তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করি, সেটি তিনি দেখতে চান। বিবিসি।