ম্যান্ডেলার ৯২তম জন্মবার্ষিকী আগামী রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট ও বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার ৯২তম জন্মবার্ষিকী আগামী ১৮ জুলাই রোববার। এই দিনটি তিনি তাঁর পরিবারের সঙ্গে নিজ বাড়িতেই উদ্যাপন করবেন। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ঠিক এক সপ্তাহ পরেই ম্যান্ডেলা তাঁর এ জন্মদিন উদ্যাপন করতে যাচ্ছেন। ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার এ সপ্তাহে ম্যান্ডেলা সম্পর্কে বলেন, তিনি অনেক কষ্ট ও নির্যাতন সহ্য করেছেন। যখন ম্যান্ডেলা জেলখানা থেকে বের হন তখন তিনি সংহতি ও মানবতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করেন। সেই সময় ম্যান্ডেলার একটি স্বপ্ন ছিল তাঁর দেশে একদিন বিশ্বকাপ ফুটবল খেলা হবে। তাঁর সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে। বর্ণবাদবিরোধী আন্দোলনের জন্য দীর্ঘ ২৭ বছর জেল খাটার পর ১৯৯০ সালে তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন। এরপর ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার নির্বাচনে নেতৃত্ব দেন। অবশেষে তিনি ১৯৯৪ সালে প্রেসিডেন্ট হন। তবে তিনি শুধু এক মেয়াদের জন্য ক্ষমতায় ছিলেন। ক্ষমতার বাইরে থেকেও বিশ্বকাপ ফুটবল তাঁর দেশে আয়োজনের ব্যাপারে তাঁর ব্যাপক ভূমিকা ছিল।