ম্যার্কেলই থাকছেন জার্মান চ্যান্সেলর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির চ্যান্সেলর হিসেবে তৃতীয় দফায় নির্বাচিত হলেন আঙ্গেলা ম্যার্কেল। এর আগে সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ম্যার্কেলের নেতৃত্বাধীন মধ্য-ডান সিডিইউ/সিএসইউ জোট সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা লাভে ব্যর্থ হয়। ম্যার্কেলের জোট এখন সোশ্যাল ডেমোক্র্যাটদের (এসপিডি) সঙ্গে নতুন জোট সরকার গঠন করবে। এই সরকার গঠন করা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে সরকার গঠন নিয়ে এত দীর্ঘ আলোচনার নজির নেই।
এসপিডির পার্লামেন্ট সদস্যরা প্রতিদ্বন্দ্বী ম্যার্কেলের জোটকে সমর্থন দেওয়ার পক্ষে রোববার মত দেন। পরে গতকাল মঙ্গলবার পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে ম্যার্কেল ৬২১ সদস্যের মধ্যে ৪৬২ জনের ভোট পান। বিবিসি।