ম্যার্কেলকে সফরের আমন্ত্রণ ওবামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বুধবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলকে ওয়াশিংটনে আমন্ত্রণ জানিয়েছেন। ম্যার্কেলের মুঠোফোনে মার্কিন গোয়েন্দাদের আড়ি পাতার ঘটনা প্রকাশের পর সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছিল, তা এর মধ্য দিয়ে ঘুচে যাওয়ার আশা করছেন ওবামা।
সম্প্রতি সুইজারল্যান্ডে স্কি খেলতে গিয়ে আহত হন জার্মান চ্যান্সেলর। এ অবস্থা থেকে তিনি দ্রুত সেরে ওঠায় তাঁকে শুভেচ্ছা জানাতে বুধবার ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। কথোপকথনের সময় ওবামা ‘সুবিধাজনক সময়ে’ ম্যার্কেলকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান বলে হোয়াইট হাউস জানিয়েছে। এএফপি।