ম্যালেরিয়ার জীবাণুর প্রতিষেধক তৈরির আশা বিজ্ঞানীদের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যালেরিয়ার অধিকাংশ জীবাণু যে পথ ব্যবহার করে লোহিত রক্ত কণিকায় প্রবেশ করে, বিজ্ঞানীরা তা শনাক্ত করেছেন। বিজ্ঞানীরা আশা করছেন, এর ফলে ম্যালেরিয়ার প্রতিষেধক তৈরি সম্ভব হবে।কেমব্রিজের স্যাঙ্গার ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী ম্যালেরিয়া জীবাণুর এই যাত্রাপথ শনাক্ত করেন। তাঁদের গবেষণাপত্রটি নেচার পত্রিকায় প্রকাশিত হয়েছে। গবেষণায় যুক্ত বিজ্ঞানীরা বলেছেন, ম্যালেরিয়ার জীবাণুর অনেক প্রজাতি রয়েছে। এর মধ্যে প্লাসমোডিয়াম ফলসিপারাম সবচেয়ে বিপজ্জনক। এই জীবাণুবাহী কোনো মশা মানুষকে দংশন করায় পাঁচ মিনিটের মধ্যে ওই জীবাণু যকৃতের ভেতরে ঘাপটি মারে। পরে ওখান থেকে এর জীবনচক্রের নানা পর্যায়ে লোহিত রক্ত কণিকায় ছড়িয়ে পড়ে। ম্যালেরিয়া জীবাণুর সংক্রমণের পথ শনাক্ত করায় প্রতিষেধক তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। বিবিসি।