ম্যালেরিয়ার নকল ওষুধ, হুমকিতে লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকায় নকল ও নিম্নমানের ওষুধে বাজার সয়লাব হওয়ায় ম্যালেরিয়া নিয়ন্ত্রণের প্রচেষ্টা হুমকির মুখে পড়েছে। বিজ্ঞানীরা দাবি করেন, এসব ওষুধের কারণে ওই মহাদেশে লাখ লাখ মানুষের জীবন এখন ঝুঁকির মুখে।মানুষ ও পশুপাখির স্বাস্থ্যের উন্নয়নে গবেষণামূলক কাজে নিয়োজিত প্রতিষ্ঠান ওয়েলকাম ট্রাস্টের অর্থায়নে পরিচালিত একটি গবেষণার ফলাফলে বিজ্ঞনীরা আফ্রিকায় ঘাতকব্যাধি ম্যালেরিয়ার ওষুধের এই দুর্দশার চিত্র তুলে ধরেন। এই রোগে প্রতিবছর আট লাখ লোকের মৃত্যু হয়।গবেষণায় লাওসের মাহোসট হাসপাতালের গবেষকেরা অংশ নেন। তাঁদের এই গবেষণাবিষয়ক নিবন্ধ ম্যালেরিয়া জার্নাল সাময়িকীতে প্রকাশ করা হয়। গবেষণায় বিজ্ঞনীরা আফ্রিকার ১১টি দেশে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত বিক্রি হওয়া ম্যালেরিয়ার ওষুধ পরীক্ষা করেন।গবেষণায় অংশ নেওয়া বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ম্যালেরিয়া রোগের ওষুধের মধ্যে কিছু নকল বড়ি আসে চীন থেকে। তাঁদের তথ্যমতে, নকল ওষুধের মধ্যে কিছু ওষুধে ভুল উপাদানের মিশ্রণ থাকে। এসব নকল ওষুধ খেলে শুরুতে ম্যালেরিয়ার কিছু লক্ষণ দূর হয়ে যায়। এতে ধরে নেওয়া হয় রোগী সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু আসলে রোগী পুরোপুরি সুস্থ হন না। কিছু নকল ওষুধে এমন ক্ষতিকর উপাদান মেশানো থাকে, যা খেলে রোগীর মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। বিবিসি।