প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যক্ষ্মার চিকিৎসায় বড় ধরনের অগ্রগতি অর্জনের দাবি করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। অক্সফোর্ড এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকেরা জানিয়েছেন, তাঁরা জিন নকশা তৈরির মাধ্যমে এই রোগের বিভিন্ন জীবাণুকে আলাদা করতে পারবেন। এর অর্থ হবে, রোগীদের আগে যেখানে যক্ষ্মার সঠিক ওষুধের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হতো; এখন তারা কয়েক দিনের মধ্যে তা জানতে পারবেন। যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জেরেমি হান্ট বলেছেন, এই আবিষ্কার ‘বহু জীবন বাঁচাবে’।