যত ঝামেলা ফেসবুকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করেছেন দুই মাস হয়েছে। কিন্তু ফেসবুকে সম্পর্কের অবস্থা পরিবর্তন করেননি। ফেসবুকে তিনি এখনো ‘একা’। বিষয়টি মেনে নিতে পারেননি নববধূ। প্রচণ্ড খেপেছেন। বিষয়টা এতদূর গড়িয়েছে যে তিনি তাঁর স্বামীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ জন্য দ্বারস্থ হয়েছেন আদালতের।ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের আওরঙ্গবাদে। আদালত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরামর্শের জন্য ওই দম্পতিকে ছয় মাস সময় দিয়েছেন। আওরঙ্গবাদের হাইকোর্টের আইনজীবী সুভাষ বলেন, ‘হায়দরাবাদের ওই ব্যক্তি বিচারকের কাছে বলেছেন, বিয়ের পর পরিবার ও ব্যবসা নিয়ে তিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে ফেসবুক দেখার কিংবা বৈবাহিক অবস্থা পরিবর্তনের সময় পাননি। কিন্তু তিনি এখন সম্পর্কের অবস্থা পরিবর্তন, এমনকি ফেসবুক অ্যাকাউন্টই বন্ধ করে দিতে চান। তবে তাঁর স্ত্রী সিদ্ধান্তে অটল। তিনি আর তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চান না। তাঁর স্ত্রীর দাবি, স্বামীকে আর বিশ্বাস করতে পারছেন না তিনি।সুভাষ বলেন, হয়তো ফেসবুকের কারণে অনেক সম্পর্কই ভেঙে যায়। তালাকের ক্ষেত্রে ফেসবুক এখন ধীরে ধীরে অকাট্য প্রমাণ হিসেবে ব্যবহূত হচ্ছে। ডিভোর্স-অনলাইনের তথ্যমতে, তালাকের ক্ষেত্রে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে এখন বিচ্ছেদের একটি কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এনডিটিভি ।