যমজের আশায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুপরিচিত মানবাধিকারবিষয়ক আইনজীবী আমাল ক্লুনি এবং তাঁর স্বামী বিখ্যাত অভিনেতা জর্জ ক্লুনি যমজ সন্তানের মা-বাবা হওয়ার আশা করছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অপর বিখ্যাত হলিউড অভিনেতা ম্যাট ডেমন। কানাডার টেলিভিশন সিরিজ এন্টারটেইনমেন্ট টুনাইট কানাডায় ম্যাট বলেন, গত শরতে একসঙ্গে কাজ করার সময় জর্জ বিষয়টি তাঁকে জানান। আমাল-ক্লুনি জুটির খুব কাছের একটি সূত্রও জানিয়েছে, যমজ সন্তানের খবরে ‘দারুণ খুশি’ তাঁরা। ২০১৪ সালে অমল এবং জর্জ ক্লুনি বিয়ে করেন।
বিবিসি