যাজকদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় শিশুদের যৌন হয়রানির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড। রোমান ক্যাথলিক চার্চ কর্তৃপক্ষ শিশুদের যৌন পীড়নের সঙ্গে যাজকদের জড়িত থাকার প্রমাণ আড়াল করেছে বলে পুলিশের দাবির পরিপ্রেক্ষিতে আইনপ্রণেতারা এ ব্যাপারে তদন্ত শুরুর জন্য চাপ দেন।প্রধানমন্ত্রী গিলার্ড বলেন, শিশুদের ওপর যৌন পীড়নের অভিযোগ সত্যিই বেদনাদায়ক। কোনো শিশুর প্রতি এ ধরনের নেতিবাচক আচরণ মেনে নেওয়া উচিত নয়। অভিযোগ তদন্তের জন্য রয়্যাল কমিশনই হবে সবচেয়ে উপযুক্ত প্রতিষ্ঠান। ধর্মীয় গোষ্ঠী ও সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থাকে তদন্তের আওতায় আনা হবে। সংশ্লিষ্ট রাজ্যগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেই কেন্দ্রীয় তদন্তের বিষয়টি ঠিক করা হবে।তদন্তের ধরন ও সম্ভাব্য প্রধান তদন্তকারী কর্মকর্তার নাম আগামী সপ্তাহে ঘোষণার সম্ভাবনা রয়েছে। এর আগে গত সপ্তাহে নিউ সাউথ ওয়েলস রাজ্যের কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করার ঘোষণা দেয়। এ ছাড়া ভিক্টোরিয়া রাজ্যের একটি চার্চের বিরুদ্ধে একই ধরনের অভিযোগের তদন্ত গত মাসে শুরু হয়। বিবিসি।