যাত্রায়ও ডাক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপস পাল
তাপস পাল

পশ্চিমবঙ্গে যাত্রাশিল্পী হিসেবে প্রচুর সুনাম তাপস পালের। প্রতিবছর তিনি যাত্রাপালায় নামেন। কিন্তু সিপিএম নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের পর এখন কোনো যাত্রাদলেও ডাক পাচ্ছেন না এই অভিনেতা। পশ্চিমবঙ্গের যাত্রাশিল্প এখন অনেক উন্নত। রাজ্যের যাত্রাশিল্পের মূল সূতিকাগার কলকাতার চিৎপুর। সাধারণত রথযাত্রার আগেই কলকাতার বিভিন্ন যাত্রাদল এই বছরের যাত্রাপালা আর এই যাত্রাপালার কলাকুশলীদের নাম ঠিক করে ফেলে। ইতিমধ্যে রথযাত্রা শেষ হয়ে গেছে। বিভিন্ন যাত্রাদল তাদের নতুন পালাও ঠিক করে নিয়েছে। কিন্তু এবার কোনো যাত্রাদল থেকে ডাক পাননি তাপস পাল। কলকাতা প্রতিনিধি