যাত্রী নিয়ে এ বছরই মহাশূন্যে যাবে নভোযান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছরই পরীক্ষামূলক ফ্লাইটে যাত্রী নিয়ে মহাকাশে যাবে একটি নভোযান। ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে চালু হবে মহাকাশে নিয়মিত চলাচলের বাণিজ্যিক ফ্লাইট।গত সোমবার যুক্তরাষ্ট্রের ভার্জিন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের কর্মকর্তারা এ কথা জানান।মহাকাশ অভিযানে সাধারণত নভোচারীরাই অংশ নিয়ে থাকেন। এর বাইরে অন্য কারও অভিযান এত দিন ছিল স্বপ্ন। এবার পৃথিবীর আবহাওয়ামণ্ডলের বাইরে যাত্রীবাহী নভোযান নিয়ে অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে মার্কিন ওই কোম্পানি।ভার্জিন গ্যালাকটিকের স্পেসশিপ-টুর এই মহাকাশ অভিযানে অংশ নিতে প্রায় ৫০০ জন স্বাক্ষর করেছেন। এই নভোযানে ছয়জন যাত্রী বসার মতো আসন রয়েছে। রয়টার্স।