যাত্রীর মাতলামিতে বিমান ছিনতাই নিয়ে বিভ্রান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়াগামী ভারজিন এয়ারক্রাফটের যাত্রীবাহী একটি বিমান ছিনতাই নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। বিমানের এক মাতাল যাত্রী বিমানটির ককপিটে প্রবেশের চেষ্টা করলে একে ছিনতাইয়ের চেষ্টা ভেবে তড়িঘড়ি করে বিমানটি ইন্দোনেশিয়ার বালি দ্বীপে অবতরণ করানো হয়।
এএফপির খবরে বলা হয়, মাতাল ওই যাত্রীকে আটক করা হয়েছে।
ভারজিন এয়ারক্রাফটের অস্ট্রেলিয়ার কর্মকর্তা হেরু সুদজাতমিকো বলেন, পুরোটাই ভুল বোঝাবুঝি। কোনো ছিনতাইয়ের চেষ্টা হয়নি। তিনি জানান, এক যাত্রী অতিরিক্ত মদ্য পান করে পাগলামি করেছেন, আর কিছু নয়।
এর আগে ইন্দোনেশিয়ার স্থানীয় চ্যানেল মেট্রো টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে দেশটির যোগাযোগমন্ত্রী হ্যারি ভক্তি বলেছিলেন, বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে বলে চালক ইঙ্গিত দিয়েছেন।
যাত্রীবাহী ওই বিমানটি অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে ইন্দোনেশিয়ার বালি দ্বীপের উদ্দেশে রওনা হয়।